দেলওয়ার হোসেন মান্না (নিজস্ব প্রতিবেদক): সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শনিবার (১৮ এপ্রিল) এসএমপির ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। তারা জানায়, শুত্রুবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে চলা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানী সাশ্রয়ে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট মহানগরীতে জরুরি সেবা ছাড়া অন্যসব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
কিছু ব্যবসায়ী এই আইন অমান্য করে দোকান খোলা রাখছেন- এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিরেয়ছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
এস/আর









