সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী বলেছেন,আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে যদি আমরা যথাযথ পালন করতে পারি তাহলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
দূর্নীতিবাজরা দেশকে ধ্বংস করে দিয়েছে। এদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এবং রাষ্ট্র তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে।
তিনি বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ হলরুম সভা কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সুধী জনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলা উদ্দিন কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাহসিনা রুশদী লুনা,অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়,নির্বাচন কর্মকর্তা স্বর্ণালি পাল,ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন,লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া,দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া,পৌর বিএনপির সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,উপজেলা জামাতের আমির নিজাম উদ্দীন সিদ্দিকী,সাধারণ সম্পাদক মতিউর রহমান,পৌর জামাতের আমির ইমাদ উদ্দিন মাষ্টার,সাধারণ সম্পাদক এইচ এম আক্তার ফারুক,উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শঙ্কু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বিশ্বনাথ প্রতিনিধি 








