সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে সাতুর নতুন বাজারটি বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের আওতায় নিয়ে স্থানান্তরিত করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকার লোকজন।
মঙ্গলবার ১১ টায় উপজেলার সাতুর নতুন বাজারে কয়েক'শ স্থানীয় লোকজনের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে বক্তব্যে বেড়িয়ে আসে একদশক পুর্বে সাতুর বাজারটিতে পশুর হাট জমতো এবং বাজারটি ইজারা আওতায় না থাকায় ইহার অর্জিত আয় এলাকার সামাজিক কাজে ব্যাবহৃত হতো।
তবে বিগত বছর দশেক যাবৎ লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধ ভাবে পশুর হাটটি স্থানান্তরিত করা হয়েছে।এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে প্রশাসনিক উর্ধ্বতন কর্মকতা প্রভাব খাটিয়ে নিজস্ব লোকজনের মাধ্যমে করে ইজারা আদায়।অবৈধভাবে প্রতিষ্ঠিত পশুর হাট স্থানান্তরের দাবী ও প্রকৃতভাবে সাতুর নতুন বাজারটিকে সরকারী ইজারার আওতায় আনার জোরদাবী জানান মানববন্ধনে অংশ নেয়া জনমানুষ।
মানববন্ধনে অংশনেয়া ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আব্দুল খালেক, আজিজুর রহমান, রাজিব মিয়া, আরাফাত মিয়া, হারুণ মিয়া, আব্দুল মোতালেব, মোঃআরম মিয়া প্রমুখ।
লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃআব্দুর রাজ্জাক ভূইয়া'র মুঠোফোনে কথা বললে তিনি বলেন,বিদ্যালয় প্রতিষ্ঠার পরে এইপশুর হাট শুরু হয়েছে। এবং জয়েন স্টক কোম্পানির নীতিমালা অনুযায়ী লায়েছ ভূইয়া কল্যান ট্রাস্টের ৯সদস্য বিশিষ্ট কমিটির তথ্যাবধানে সকল কার্য্যক্রম।এই হাটের অর্জিত অর্থ শিক্ষা প্রতিষ্টানের প্রয়োজনার্থেই ব্যাবহৃত হয়।সম্পুর্ন সচ্ছতার ভিত্তিতে চলে এই প্রতিষ্ঠান।আমরা পশুর হাটটিকে রাজস্বের আওতায় আনতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছি।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় গণমাধ্যমকে জানান, সাতুর নতুন বাজারটি সরকারিভাবে একটি পশুরহাট করার কার্যক্রম চলমান।আশা করছি খুব দ্রুতই সাতুর বাজারটি সরকারিভাবে পশুরহাট ঘোষণা করা হবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








