শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০৩ PM

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৫ ০৪:০৩:৩০ AM

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় টিটক মিয়া (২২) নামে এক মোটর সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। নিহত টিটক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার পুত্র।

মঙ্গলবার সকালে উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর