শায়েস্তাগঞ্জ ইউ এন ও অফিসিয়াল নম্বর হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

শায়েস্তাগঞ্জ ইউ এন ও অফিসিয়াল নম্বর হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০১/২০২৫ ০৭:২৪:০৮ AM

শায়েস্তাগঞ্জ ইউ এন ও অফিসিয়াল নম্বর হ্যাক করে টাকা চাইলো প্রতারক চক্র


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক করে টাকা চাওয়া শুরু করেছে প্রতারক চক্র।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ আসে-আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে।এখন এই নাম্বারে পাঠায় দিবেন ০১৮২৭০১০৮৯৯ = ১৫, ০০০ বিকাশ পার্সোনাল।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন । পাশাপাশি এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যেন ভুল করে কোন প্রতারকের খপ্পরে না পড়েন। কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা-পয়সা লেনদেন না করেন।  এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর