‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ প্রতিপাদ্যে মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।
রোববার সকালে মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
সকালে শহরের কোর্টরোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়।
এসময় পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (অ্যাডমিন) অনিল বিকাশ চাকমাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিরা সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মৌলভীবাজার প্রতিনিধি 








