বিশ্বনাথে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের নববর্ষ ২০২৫ উপলক্ষে প্রকাশনা উৎসব পালিত হয়েছে।
রবিবার সকাল থেকে দিনব্যাপী বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে ইসলামি ছাত্র শিবির কলেজ শাখার আয়োজনে বিভিন্ন স্টলে ইসলামি ছাত্র শিবিরের স্মৃতি ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্বরুপ বই,ক্যালেন্ডার ডাইরি সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ ও বিক্রির মাধ্যমে এ উৎসব পালিত হয়।
প্রকাশনা উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা পশ্চিম এর সভাপতি মনিরুজ্জামান পিয়াস,সেক্রেটারি মো আবু জুবায়ের, জেলা এইচ আর ডি এম আহমেদ আমিম, জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক রিয়াজ উদ্দিন, পৌর শাখার সভাপতি আবু তাহের,সেক্রেটারি মো এহিয়া,কলেজ শাখার সভাপতি মাজহারুল ইসলাম ও সেক্রেটারি আব্দুল্লাহ,বিশ্বনাথ উত্তর সভাপতি মতিউর রহমান ইমন,বিশ্বনাথ পশ্চিম সভাপতি শাহ মোহাম্মদ হোসাইন,বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সভাপতি আজহারুল ইসলাম,কলেজ সেক্রেটারি খান মোহাম্মদ আবদুল্লাহ,সাবেক কলেজ সভাপতি রনি আহমদ,রামপাশা ইউনিয়ন শিবিরের সভাপতি নাঈম আহমদ প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বিশ্বনাথ প্রতিনিধি 








