হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে "অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান" প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল, মোঃ জুবায়ের আহমেদ, শামসুন্নাহার বেগম, মোহাম্মদ জহুরুল ইসলাম, মোঃ আলী হোসেন, তাপস দেব নাথ, ছানা উল্লা শামীম, শাহ আলম, রাকেশ মজুমদার, এবং শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।
এ সময় ২০২৪-২৫ মৌসুমে উপজেলার পৌরশহর ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রদান করা হয়: একটি সাইনবোর্ড, পুষ্টি বাগান ঘেরার জন্য নেট জাল, ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ, ৬টি ফলের কলমি চারা (আম, পেয়ারা, বড়োই, লেবু, পেঁপে), ৫০ কেজি (১ বস্তা) জৈব সার, এবং বীজ সংরক্ষণের জন্য ১টি পাত্র।
এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে নানা ধরনের উপকরণ, যা তাদের পারিবারিক পুষ্টি বাগান পুনঃস্থাপনে সহায়ক হবে। উপকরণ পেয়েছেন কাজিরগাঁও গ্রামের ফরিদ আলী, নিশাপট গ্রামের মহসীন মিয়া, লাল খান, দক্ষিণ নুরপুর গ্রামের মর্তুজ আলী, খাড়ামারা গ্রামের সজল সরকার, প্রবীর সরকার, সাজন মিয়া, পুরা সুন্দা গ্রামের মোছাঃ লাভলী বেগম, সুলতানা বেগম, জগন্নাথপুর গ্রামের জাকির হোসেন, মোঃ বিলাল মিয়া সহ আরো অনেক কৃষক।
এ কর্মসূচি মাধ্যমে উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের পুষ্টির উন্নতি সাধনের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (হবিগঞ্জ) শায়েস্তাগঞ্জ প্রতিনিধি 








