হবিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের সময় আটক ৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৮ PM

হবিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের সময় আটক ৩

সংবাদদাতা

প্রকাশিত: ২৫/০১/২০২৫ ০৭:০৬:২২ AM

হবিগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের সময় আটক ৩


হবিগঞ্জে আঞ্চলিক সড়কে ইজিবাইক ছিনতাইচেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে জেলার সদর উপজেলার নিতাইরচক এলাকায় হবিগঞ্জ-নছরতপুর সড়কে এ ঘটনা ঘটে।

ইজিবাইক ছিনতাইচেষ্টার হওয়ার তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে হবিগঞ্জ-নছরতপুর সড়কে ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে ইজিবাইকের গতিরোধ করেন কয়েকজন। পরে তাঁরা চালক ও সবজি বিক্রেতার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাই চেষ্টাকারীদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করেন স্থানীয়রা।

আটকদের কাছ থেকে ছুরি, দড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনজনকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। আটকেরা হলেন সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের রিয়াদ মিয়া, মহিবুর রহমান ও সায়েম হাসান।

ইজিবাইকচালক রিয়াজ মিয়া বলেন, ‘আমরা সবজি নিয়ে যাওয়ার সময় আমাদের হাত-পা বেঁধে কয়েকজন ডাকাত ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করে। আমি ডাকাতদের চিনে ফেললে তাঁরা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর