হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার, ২৫ জানুয়ারি, সকাল ১১টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে নির্বাচন কমিশন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক **তরফবার্তার** প্রকাশ অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক **আমার দেশ** পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি সাজিদুল ইসলাম।
১৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে অন্যান্য পদে রয়েছেন:
- সহ-সভাপতি: মহিদ আহমদ চৌধুরী (আমাদের সময়), ইসমাঈল হোসেন বাচ্চু (এনটিভি)
- যুগ্ম-সম্পাদক: খন্দকার আলাউদ্দিন (দৈনিক খোলা কাগজ)
- সাংগঠনিক সম্পাদক: মো. মিজানুর রহমান (নয়া দিগন্ত)
- কোষাধ্যক্ষ: মোহাম্মদ সুমন (অধিকরণ)
- দপ্তর ও পাঠাগার সম্পাদক: তোফাজ্জল মিয়া (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি)
- প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. শাহজাহান মিয়া
- ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মিজানুর রহমান উজ্জ্বল
এছাড়া, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
- মো. আলমগীর মিয়া (দৈনিক যুগান্তর)
- আলহাজ্ব কামরুল ইসলাম (ইত্তেফাক)
- জামাল হোসেন লিটন (যায়যায়দিন)
- জুনায়েদ আহমেদ (ভোরের কাগজ)
- মো. জাহাঙ্গীর আলম (কালের কণ্ঠ)
- নুর উদ্দিন সুমন (সমকাল)
- শেখ হারুনুর রশিদ (দৈনিক সংগ্রাম)
- রায়হান আহমেদ (দৈনিক বাংলা)
নতুন কমিটি চুনারুঘাট প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








