সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২১ PM

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৫ ০৪:৫১:৪৮ AM

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ


সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে এবার ৫ কোটি টাকার চোরাই পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম অভিযান চালিয়ে এসব জব্দ করে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের  দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের মূল্য ৫ কোটি ২২ লাথ ১৬ হাজার ৭০০ শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর