বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাহসিনা রুশদী লুনা বলেছেন, আওয়ামীলীগ দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। দেশের মানুষের চিন্তা না করে ভারতের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সরকার সব করে গেছে। ইলিয়াস আলী আজও মানুষের হৃদয়ে আছেন, আজীবন মানুষ স্মরণ রাখবে। তিনি পাঁচ বছরে যে উন্নয়ন করেছেন বিগত পনের বছরে কেউ তা করতে পারে নাই।
বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে পৌর বিএনপির ৫,৬ ও ৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে জনসভায় প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন এর সভাপতিত্বে ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি( ভারপ্রাপ্ত) গৌছ আলী,সাধারণ সম্পাদক লিলু মিয়া,পৌর বিএনপির সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার,পৌর বিএনপির সহসভাপতি হাজী ফয়জুর রহমান,পৌর বিএনপির সহসভাপতি বিলাল মিয়া,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল,আয়না মিয়া,আহাদ মিয়া,বিশ্বনাথ পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী প্রমুখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
বিশ্বনাথ প্রতিনিধি 








