মাধবপুরে ৫১ লাখ টাকার কসমেটিক্স আটক করেছে বিজিবি
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ AM

মাধবপুরে ৫১ লাখ টাকার কসমেটিক্স আটক করেছে বিজিবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৪:২৬:৫৭ AM

মাধবপুরে ৫১ লাখ টাকার কসমেটিক্স আটক করেছে বিজিবি


মাধবপুরে অর্ধকোটি টাকার কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার ভোরে বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়

বিজিবি ২৫ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ জানান, সীমান্ত পিলার ১৯৯০ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের কসমেটিক্স সামগ্রী-১২,২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি-৯,৩৭৫ পিস আটক করে আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের মূল্য ৫১,১২,৭৫০ (একান্ন লক্ষ বারো হাজার সাতশত পঞ্চাশ) টাকা।

আটককৃত চোরাচালানী মালামালসমূহ হবিগঞ্জ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর