মধ্যনগরে যুবলীগ ও কৃষকলীগের দুই সভাপতি গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১০ AM

মধ্যনগরে যুবলীগ ও কৃষকলীগের দুই সভাপতি গ্রেফতার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৩:৫১:২৪ AM

মধ্যনগরে যুবলীগ ও কৃষকলীগের দুই সভাপতি গ্রেফতার


সুনামগঞ্জের মধ্যনগর থানার বিশেষ অভিযানে দুইটি ইউনিয়ন শাখার কৃষক লীগ ও যুবলীগ দুই সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের মধ্যে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাছিমপুর গ্রামের মোঃ মোশারফ হোসেন(৪১) ও অন্যজন উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি কার্তিকপুর গ্রামের মোঃআইন উদ্দীন (৪১)।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গত ২৭ নভেম্বর মধ্যনগর থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলায় গতকাল গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর