সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৩ AM

সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৫ ০৩:৪৮:৪৪ AM

সিলেট সীমান্তে ৮৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক


সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে ৮৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, উৎমা, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, শ্রীপুর, সোনারহাট এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু, মহিষ, চকলেট, আইবল ক্যান্ডি, সানগ্লাস, জিরা, ফুচকা, সাবান, আনারসের চারা বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-৮৯,৪২,৬৫০.০০ (উননব্বই লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর