কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র : পুলিশসহ আহত ৯
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৩ AM

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র : পুলিশসহ আহত ৯

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৫ ০৭:৪৪:৪৭ AM

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র : পুলিশসহ আহত ৯


কোম্পানীগঞ্জে মাছ কেনাবেচা নিয়ে ৩ গ্রামের লোকজনের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় ২ ঘন্টা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। মঙ্গলবার সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরগাঁও বৌবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৯ জানুয়ারি সকালে টুকেরগাঁও এর বৌবাজারে মাছ ক্রয় করতে যান নয়াগাঙ্গের পাড় গ্রামের সম্রাট। সেখানে মাছের দাম নিয়ে ইসলামপুরের শাহ আলমের সাথে তার ঝগড়া হয়। এরপর ইসলামপুর ও নয়াগাঙ্গের পাড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেদিন দুই পক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গের পাড় গ্রামের লোকজন বৌবাজারে আসলে তাদের বাধা দেন ইসলামপুর ও বৌবাজারের লোকজন। এ নিয়ে শুরু হয় ৩ গ্রামের মধ্যে আবারও সংঘর্ষ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ। এসময় রাস্তার দু’পাশে কয়েকশত গাড়ি আটকা পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় কোম্পানীগঞ্জ। পরে পুলিশ এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে পরিবেশ শান্ত করতে সক্ষম হয়। এ ঘটনায় ২ পুলিশ সদস্য ও দুপক্ষের আরো ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, সংঘর্ষে এখন পর্যন্ত ৭ জনকে আমরা চিকিৎসা দিয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে শান্ত করে রাস্তায় গাড়ি চলাচল সচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর