নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৪ AM

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

সংবাদদাতা

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০৭:২৫:৪২ AM

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার


হবিগঞ্জের নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে ক্যাপ্টেন আশিক এর নেতৃত্বে এ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের শফিকুল আলম এর পুত্র।

সোমবার বিকেল ৩ টায় এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং আর্মি ক্যাম্প।

অভিযানে ৮৫ পিচ ইয়াবা, ৪৫ হাজার সাতশত ৫৫ টাকা, সৌদি রিয়াল, ৫ টি বাটম ফোন, ৪ টি এন্ডুয়েন্ট মোবাইল, চাকু, কুড়াল, ১৮ টি গ্যাস লাইট, ৩৬ টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর