সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ AM

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০১/২০২৫ ০২:৩৭:২৮ AM

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করেছে বিজিবি।

সোমবার ভোরে চিনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চালকবিহীন চারটি মিনি ট্রাক আটক করেন।

এসব ট্রাকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা পাওয়া যায়। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।’  

আটককৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমাদানের প্রক্রিয়া চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর