হবিগঞ্জে ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৯ AM

হবিগঞ্জে ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৫ ০৭:২৬:০০ AM

হবিগঞ্জে ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার


হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে অবস্থিত আধুনিক স্টেডিয়াম এলাকার একটি ডোবা থেকে মঞ্জব আলী (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মঞ্জব আলী হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের রওশন আলীর ছেলে।

রোববার দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ জানিয়েছে, মঞ্জব আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির জানান, বাইপাস সড়কে অবস্থিত আধুনিক স্টেডিয়াম এলাকার একটি ডোবার ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মারা যাওয়া মঞ্জব আলী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মৃতদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর