শায়েস্তাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫০ AM

শায়েস্তাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৬:৩৫:১৭ AM

শায়েস্তাগঞ্জে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ২ আসামী গ্রেফতার হয়েছে । গ্রেফতারকৃত হলেন -  জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা দুঃশাসন গ্রামের মৃত শেখ মুতি মিয়ার ছেলে শেখ রুবেল মিয়া (২৪) , অলিপুর স্কয়ার গেইট এলাকার মোঃ সমুজ আলী ছেলে মোঃ ছায়েব আলী (২৪)।

শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, হবিগঞ্জ পুলিশ সুপার সার্বিক তত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সি দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে এ এস আই ইকবাল হোসেন , এ এস আই তাজুল ইসলাম সহ থানার একদল পুলিশ শুক্রবার ভোর সকালে অভিযান পরিচালনা করেন ।

এ অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়। ওসি দিলীপ কান্ত নাথ জানান , সিআর- ১৩৯ - ২৪ (শাঃ) ধারা শেখ রুবেল মিয়া  , সিআর- ৪৪০ - ২৪ (শাঃ) ধারা মোঃ ছায়েব আলী  পরোয়ানা ভুক্ত আসামীকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর