বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাথে মিছবাহ উদ্দিন এর মতবিনিময়
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:০০ AM

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাথে মিছবাহ উদ্দিন এর মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৫ ০৬:০৭:০৫ AM

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাথে মিছবাহ উদ্দিন এর মতবিনিময়


বিশ্বনাথে সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সাথে প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকের সহসভাপতি ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহ উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌর শহরের নতুন বাজার মাদানিয়া মাদ্রাসা মার্কেটে সংগঠনের কার্যালয়ে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব মিছবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমেদ শাহেদ, বিশ্বনাথ নিউজ ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ও সংগঠক দেলোয়ার হোসেন সজীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রেসক্লাব সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, সংবাদ কর্মী আবদুল্লাহ প্রমুখ।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর