সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওর থেকে মনির হোসেন (৩২) নামের এক যুবকের নাক-কান কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামেরই মৃত মকছুদ আলীর ছেলে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, মৃতদেহের নাক-কান কাটা, অণ্ডকোষ জখমপ্রাপ্ত ও মাথায় কোপের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনসহ এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে মনির হোসেন মাছ ধরার জন্য একই গ্রামের রাজন মিয়ার সঙ্গে বড়লাঠিয়ার বিলে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে গিয়ে গ্রামের হাওরে লাশ পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
আজকের সিলেট/ডি/এপি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








