সুনামগঞ্জে ৪ আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়রসহ সেচ্ছাসেবক লীগের ৫ নেতার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখত জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল, মসিবুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেল ২৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলীবাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। এমামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান এম এ মান্নান।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








