সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কর্মরত সাংবাদিকদের বৃহত্তর সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারীর সার্বিক সহযোগিতায় ৩ মাস মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে দৈনিক সংগ্রামের দোয়ারাবাজার প্রতিনিধি মো: কামাল উদ্দিনকে আহ্বায়ক করে সদস্য হিসেবে দৈনিক যুগান্তরের তাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, জাতীয় দৈনিক ভোরের ডাকের আবু সালেহ মোঃ আলা উদ্দিন। দৈনিক সংবাদের এম এ মোতালিব ভূইয়া, দৈনিক ভোরের কাগজের বজলুর রহমান, ,দৈনিক শ্যামল সিলেটের হারুন রশীদ, দৈনিক যায়যায় দিনের আশিস রহমান, এশিয়ান টিভির এনামুল কবির মুন্না, দৈনিক নয়া দিগন্তের সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের মামুন মুন্সি, দৈনিক দিগন্তরের সাগর তালুকদার,দৈনিক হাওরবার্তা'র আবু তাহের মিছবাহকে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী দৈনিক ইনকিলাব'র শাহ মাশুক নাঈম, দৈনিক বিজয়ের কন্ঠের ইসমাইল হোসাইন, দৈনিক জাগ্রত সিলেট'র সুমন আহমদ,স্বাধীন বাংলা'র শাহজাহান আকন্দ, দৈনিক সংগ্রাম প্রতিদিনের মাসুদ রানা সোহাগ,তালাশ টাইম'র আব্দুস সালাম, দৈনিক যুগভেরীর এন টি ভি ইউরোপ আবু বকর, দৈনিক বাংলাদেশ সমাচার'র ফারুক মিয়া, দৈনিক আলোকিত সকাল'র হাবিবুল কবির শুভ প্রমুখ।
আজকের সিলেট/ডি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








