সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার রাতে আবহাওয়াবিদ শাহ সজিব জানিয়েছেন, আগামীকাল সিলেটে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, টানা দুইদিন ঘনকুয়াশার পড়ার পর শনিবার (৪ জানুয়ারি) থেকে সিলেটে তাপমাত্রা বেড়েছে। শীত কিছুটা কমেছে। বুধবার থেকে তাপমাত্রা কমে সিলেটে শীত বাড়তে পারে। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে বৃষ্টি হতে পারে।
আজকের সিলেট/ডি/এপি









