শান্তিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৪ AM

শান্তিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৫:৩৩:০৮ AM

শান্তিগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন। ততক্ষণে তারা দুজনই মারা গিয়েছেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃত দুইজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর