সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রায় ১০ বছর ঘানি টেনে মামলার ঘানি টেনে অবশেষে খালাস পেয়েছেন বিএনপির ৬১ নেতাকর্মী। মামলায় খালাসপ্রাপ্ত সবাই বিয়ানীবাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে তাদের খালাস প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক। এর আগে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন তারা।
জানা যায়, ২০১৫ সালে বিয়ানীবাজার থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-৫৬/২০১৫) দায়ের করেন। মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম খান। মামলার সব আসামি ইতিমধ্যে কারবরণ করেছেন।
মামলার অন্যতম আসামীরা হলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দ্কি আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা আবুল কালাম, পৌর যুবদল নেতা জানে আলম, ছাত্রদল নেতা নূর উদ্দিন।
আজকের সিলেট/ডি/এসটি
বিয়ানীবাজার প্রতিনিধি 








