শাল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৮ AM

শাল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী গ্রেফতার

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০৫:২৭:১৮ AM

শাল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী গ্রেফতার


সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট অবনী মোহন দাশকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। তার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।

সোমবার বিকালে শাল্লা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবনী মোহন দাশকে সুনামগঞ্জ সদর থানার মামলায় গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর