শুরু হচ্ছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ AM

আগামী বছর সিলেট-ছাতক রুটে চলবে ট্রেন

শুরু হচ্ছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৯:৫৯:০৬ AM

শুরু হচ্ছে সিলেট-ছাতক রেলপথ সংস্কার


ছাতক-সিলেট রেললাইনের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে।ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারী থেকেই কাজ শুরু হয়ে পরবর্তী দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে।

জানা যায়, ২০২২ সালের স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় ছাতক-সিলেট রেললাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ফলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। রেলপথটি সংস্কারের লক্ষ্যে ২০২৩ সালে একটি প্রকল্প হাতে নেয়া হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ছাতক কংক্রিট স্লিপার কারখানাটি পুনরায় চালুর লক্ষ্যে ডিজি আফজাল হোসেন উৎপাদন প্রক্রিয়ারও আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন।

এদিকে, দীর্ঘদিন ঐতিহ্যবাহী ছাতক-সিলেট রেল-যোগাযোগ জোড়াতালি দিয়ে চলে আসছিল। তবে করোনা মহামারি শুরু হলে সারা দেশের অন্যান্য রেলপথের মতো এই পথটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার পরে দেশের বিভিন্ন অঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হলেও ছাতক-সিলেট রেল-যোগাযোগ আর চালু হয়নি। পরে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ছাতক-সিলেট রেললাইনের ছাতকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৩ কিলোমিটার রেললাইন লণ্ডভণ্ড হয়ে যায়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর