চুনারুঘাট অগ্রগামী মডেল কেজি স্কুলে বই বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৩ AM

চুনারুঘাট অগ্রগামী মডেল কেজি স্কুলে বই বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৬:৪৪:১১ AM

চুনারুঘাট অগ্রগামী মডেল কেজি স্কুলে বই বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নালমুখ অগ্রগামী গনপাঠাগারের একটি সহযোগী প্রতিষ্ঠান নবাগত অগ্রগামী মডেল কেজি স্কুলের প্রথম বই বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অগ্রগামী মডেল কেজি স্কুলের সামনে উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আব্দুর রব। নালমুখ  অগ্রগামী গনপাঠাগার ও মডেল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ছিদ্দিকুর রহমানে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ্য মোজাম্মেল হক তালুকদার। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ফাজিল ডিগ্রি মাদ্রসার আরবী প্রভাষক মুফতি মুজিবুর রহমান খাঁন আল ক্বাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাস্টার আবুল হোসেন,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, স্হানীয় ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন, বিশিষ্ট সমবায়ী ফারুক আহমদ, ডাঃ সিরাজুল ইসলাম, অগ্রগামী গনপাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইকবাল,মোঃ শফিকুর রহমান খাঁন,সুজন মিয়া, মাওলানা আইয়ুব আলী, যুবদল নেতা মোঃ দুলাল মিয়া প্রমুখ।

বক্তারা অগ্রগামী মডেল কেজি স্কুলের ভূয়সী প্রশংসা করে বলেন, এই এলাকার জন্য একটা মডেল কেজি স্কুল সময়ের দাবী ছিল। এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা আছেন তারা যদি ত্যাগ স্বীকার করেন তাহলে সাফল্য আসবে এটা নিশ্চিত। লেখা পড়ার সার্বিক মান উন্নয়নের জন্য এই স্কুলে বাচ্চাদের ভর্তি করতে এলাকার অভিভাবকদের অনুরোধ জানান প্রধান অতিথি অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর