বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান মতছিন গ্রেপ্তার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ AM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান মতছিন গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৭:০৭:১৭ AM

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান মতছিন গ্রেপ্তার


বিশ্বনাথে দেওকলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের কান্দিগাওঁ (নোয়াগাওঁ) গ্রামের মৃত আছকির আলীর পুত্র। 

শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে,ফখরুল আহমদ মতছিনের বিরুদ্ধে তিনটি সি'আর মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে ৩ মাসের সাজা দিয়েছে আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বিশ্বনাথ থানার এস আই নুর মিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামি কে আদালতে প্রেরণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর