ওসমানীনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৩ AM

ওসমানীনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৫:৫৪:৩২ AM

ওসমানীনগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার


ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর একটি ইউনিট।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেফতার করা হয়।

 র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গ্রেফতারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর