ভারত থেকে ফেরার পথে চুনারুঘাট সীমান্তে বরিশালের যুবক গ্রেপ্তার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫২ AM

ভারত থেকে ফেরার পথে চুনারুঘাট সীমান্তে বরিশালের যুবক গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৮:২১:৪২ AM

ভারত থেকে ফেরার পথে চুনারুঘাট সীমান্তে বরিশালের যুবক  গ্রেপ্তার


চুনারুঘাট সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে ফোরার পথে  বরিশালের রোহান আহম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে  বর্ডার গার্ড বাল্লা সীমান্ত ফাড়ি। গ্রেপ্তার  রোহান আহম্মেদ বরিশাল জেলার উজিরপুর উপজেলার  ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দায়ের পর  বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে  দিবাগত রাতে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ – ভারত আন্তর্জাতিক সীমান্তের১০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বাল্লা টেকেরঘাট নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় বোরহান আহম্মেদ কে আটক করা হয়।  

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে আটককৃত বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর আলম বলেন, বিজেপি কর্তৃক মামলা দেওয়ার পর আসামীকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর