‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

সংবাদদাতা

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৪:০৬:২৫ AM

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশনের কাছে আমদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। যতদ্রুত সম্ভব জনগণের অধিকার আদায়ের সুযোগ করে দেওয়া। জনগণের ভোটাধিকারের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার পরিবেশ সৃষ্টি করা। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে।

শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন ছিল ভোটারবিহীন ও নিশিরাতের নির্বাচন। বর্তমান নির্বাচন কমিশনের কার্যাক্রমেই আমরা বুঝতে পারব তারা কথটুকু শক্তিশালী। নির্বাচন কমিশন কী করবে আগামী দিন বলে দেবে। তাদের কার্যক্রমে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের ভবিষ্যৎ কী হবে। আমরা আশাবাদী অতীত থেকে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন জনগণের পাশে থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের সহযোগিতা করবে নবগঠিত কমিশনকে।

ডা. জাহিদ বলেন, বিএনপি সব সময় নির্বাচন কমিশনের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলেই কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে।
‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইসলাম তরফদার তনু, হাজি মো. এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও বীরমুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যবুদল সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর