পুলিশের সিগন্যাল অমান্য, ভারতীয় চিনিসহ যুবক আটক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ PM

পুলিশের সিগন্যাল অমান্য, ভারতীয় চিনিসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৩:৩০:০০ AM

পুলিশের সিগন্যাল অমান্য, ভারতীয় চিনিসহ যুবক আটক


সিলেটে পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। মৃত মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে।

গতকাল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শ্যামল সিলেটকে বলেন, বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন

এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল অমান্য করে দ্রুত পলায়নের চেষ্টাকালে ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৭ বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর