সিলেট বিজিবির অভিযানে আবারও এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আটক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ PM

সিলেট বিজিবির অভিযানে আবারও এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আটক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০২:১৬:৩৫ AM

সিলেট বিজিবির অভিযানে আবারও এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আটক


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে আবারও ১ কোটি ২১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। 

শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি)।

বৃহস্পতিবার ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার পান্তমাই বিছানাকান্দি তামাবিলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ১,২১,৬৩,৭৭০.০০ (এক কোটি একুশ লক্ষ তেষট্টি হাজার সাতশত সত্তর) টাকা। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর