সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছোট ভাইয়ের ওপর অভিমান করে বড় ভাই মো.হাবিবুর রহমান (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। হাবিবুর রহমান (১৪) ওই গ্রামের মো.নাজিম উদ্দিনের ছেলে।
সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা বাড়ীতে না থাকায় হাবিব তার আপন ছোট ভাই শাহিন আহমেদ (১১) এর সঙ্গে বিদ্যালয়ে যাওয়া নিয়ে ঝগড়া করে। পরে অভিমান করে তার নিজ বসতঘরের তীরের সাথে রশি দিয়া গলায় ফাঁস লাগায়। তাৎক্ষনিক ছোট ভাই শাহিন আহমেদ বসতঘরে গিয়ে হাবিবকে ফাঁস লাগানো অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাবিবকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো.জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








