শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

পোষাক রপ্তানির ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০৩:৩৪:২২ অপরাহ্ন

পোষাক রপ্তানির ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে : বাণিজ্যমন্ত্রী

উচ্চমানের পোশাক রপ্তানিতে বাজার বাড়ানোর সুযোগ দেখছেন বাণিজ্যমন্ত্রী/ ছবি: সোহেল আহমেদ


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, চীন বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপীয়ন ইউনিয়নে প্রধানতম পোষাক রপ্তানীকারক। তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে। ভিয়েতনামও কখনো কখনো পোষাক রপ্তানিতে আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। পোষাক রপ্তানির ক্ষেত্রে আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের পোষাক রপ্তানি কারকরা যেভাবে আরো হাই কোয়ালিটির প্রোডাক্ট রপ্তানি করছেন, এই প্রক্রিয়া তারা যত আগাবেন, আমরা তত বাজারে দখল নিতে পারব।

আজ দুপুরে দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক সহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর