নাইওরপুলে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আহত দুই
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ PM

নাইওরপুলে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আহত দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৮:৪০:০৩ PM

নাইওরপুলে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, আহত দুই


মহানগরীর নাইওরপুল পয়েন্টে উৎসব রেস্টুরেন্টের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রেস্টুরেন্টের রান্নাঘরে চুলা থেকে আগুন লিক হয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের বিস্ফোরণে দুই কর্মচারী আহত হন । তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘আমরা শুনেছি নাইওরপুল পয়েন্টে উৎসব রেষ্টুরেন্টে চুলার আগুন লেগে দুইজন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর