সিলেটে ৫ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ PM

সিলেটে ৫ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০১:৩২:৫৬ PM

সিলেটে ৫ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার অর্ধশতাধিক


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯ জন, জালালাবাদ থানা এলাকা থেকে ১২ জন এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮ জন, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ জন এবং শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের রবিবার আদালতে সোপর্দ করা হতে পারে।

পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর