সড়ক টেকসই রাখতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ : মন্ত্রী আরিফ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৫ AM

সড়ক টেকসই রাখতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ : মন্ত্রী আরিফ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৬:৫০:৫৯ PM

সড়ক টেকসই রাখতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ : মন্ত্রী আরিফ


গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার সকাল ১০টায় সড়কটি পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যদি রাস্তার দুই পাশ থেকে জায়গা ছাড়েন, তাহলে আমরা পুরো রাস্তা আরসিসি করবো।

তিনি বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি নির্মাণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে কাপনা নদীর ওপর বিদ্যমান সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া এই সড়কের জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী স্থানীয়দের রাস্তার দুই পাশের গাছপালা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত  পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সড়ক টেকসই রাখতে নির্মাণকাজের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা এই সড়কের উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। জবাবে মন্ত্রী বলেন, এক গুণে দুই গুণতে হয়। তিনি স্থানীয়দের পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমূখ।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর