শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ PM

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

সংবাদদাতা

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৩:৪৯:২৫ PM

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় ওয়াশিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। পরবর্তীতে খবরটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ সাপটিকে মারতে চান।

এসময় এলাকার কিছু সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস অজগর সাপটিকে অক্ষত উদ্ধার করে নিয়ে যান। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি হবে।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অজগর সাপটি বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর