মাধবপুরে নিখোঁজের দুইদিন পর নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৯ AM

মাধবপুরে নিখোঁজের দুইদিন পর নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৩:৩৫:০২ PM

মাধবপুরে নিখোঁজের দুইদিন পর নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজ আলী হোসেন (২২) নামে এক নির্মাণশ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরের বর্ষার পানিতে ডুবে থাকা একটি জমিতে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

দুপুরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কয়েকদিন পানিতে থাকায় লাশ কিছুটা ফুলে গিয়েছিল।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার বেলা ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রোববার এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্ট দেন।

নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন হোটেলে কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর