শায়েস্তাগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৩ AM

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৭:১০:৩৩ PM

শায়েস্তাগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি হত্যা মামলার ১ নম্বর এজাহার ভুক্ত পলাতক আসামী ফারুক মিয়া (৫০) কে  গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত, ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানার ১১ নং ব্রামণডোরা ইউনিয়নের ব্রামণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে ।

শনিবার ভোর রাতে আনুমানিক ৩ টা সময় চুনারুঘাট থানা এলাকায় রানিরকুট গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে  গত ৩ জুলাই দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একটি চৌকস অভিযানিক টিম বিশেষ অভিযান চালায়। পরে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকুট এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সবুজ মিয়ার বসতবাড়ি ঘর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গত ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত আসামী ছিলেন মোঃ ফারুক মিয়া। ঘটনার পর থেকেই তিনির আত্মীয় বাড়িতে পলাতক ছিলেন। 

শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, গ্রেফতারের পর আসামী বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শনিবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানানো হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর