জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদের দুই নেতা বহিষ্কার
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৭ PM

জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদের দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৪:৪৪:৫৩ PM

জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদের দুই নেতা বহিষ্কার


জকিগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাবেক সহ-সভাপতি সজল কুমার বর্মন ও সাবেক সাধারণ সম্পাদক রাজস বিশ্বাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ।

সভা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল জকিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনের বিষয় নির্ধারণী সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জেলা কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের গঠনতন্ত্রের ৭(ছ) ধারা অনুযায়ী সংগঠনের নীতি ও নিয়মবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল কুমার বর্মন ও রাজস বিশ্বাসের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, সহ-সভাপতি কৃপেশ চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক শৈলৈন কুমার কর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিতু কান্ত দাস, সহ-সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন দাস তালুকদারসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ উপজেলা শাখাগুলোর সম্মেলন দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর