সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৪ PM

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৫:১৬:১৮ PM

সিলেটে অতি ভারী বৃষ্টির আভাস


বজ্রমেঘের কারণে সিলেটসহ দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তা থেকে জানা গেছে এসব তথ্য।

সংস্থাটি বলছে, আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সিলেট। সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেটের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর