দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপরে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় সিএনজি পাম্পের পাশে কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ বিষয়টি নিশ্চি করে আজকের সিলেটকে বলেন, দুর্ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জনের মৃত্যু হয়েছে।
এসএমপির মুখপাত্র ও এডিসি মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, সকালে সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক ও শ্রমিক বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








