সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৬:০৯:০৮ PM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ফাইল ছবি


সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম মো. রবিউল হোসেন (১ বছর ৫ মাস)। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় দুই শিশুর হাম শনাক্ত হয়েছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ২৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে।

জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৫৫ জন এবং সিলেট জেলায় ২৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৩ শিশু। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৯ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৯২ জন শিশু।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, সিলেট মা ও শিশু হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সিলেটজুড়ে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর