গোয়াইনঘাটে ১ কি.মি আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ PM

গোয়াইনঘাটে ১ কি.মি আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৫:৪১:৩৫ PM

গোয়াইনঘাটে ১ কি.মি আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক


গোয়াইনঘাটে গহড়া গ্রামের ১ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গোয়াইনঘাট রাধানগর বাজার জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল গ্রামে ২ কোটি ৯ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত বন্যা ও দুর্যোগ সহনীয় সাবমারসিবল ১ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। যা স্থানীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান গ্রামবাসী।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি'র উপদেষ্টা সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী,উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাবেক চেয়ারম্যান রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান,উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সমবায় সম্পাদক রিয়াজ উদ্দীন তালুকদার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক,উপজেলা প্রকৌশলী হাসির আহমদ, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ,যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মাশুক আহমদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ইউসুফ জামাল, গহড়া গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুস সোবহান,ওয়াডের মেম্বার জসিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আব্দুল সালাম,ওয়ার্ড ওলামা দল সভাপতি, সিরাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক রফিক উদ্দিন প্রমুখ।

উদ্বোধন শেষে তিনি বীর মঙ্গল হাওর উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধনে যাত্রা করেন। মাস্টার ইউসুফ জামাল,সাবেক প্রধান শিক্ষক রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর