যুবদল নেতা আটক
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM

যুবদল নেতা আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০২:৪৮:৩৯ PM

যুবদল নেতা আটক


মৌলভীবাজারের জুড়ীতে ইয়াবাসহ পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের এক নেতাকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক মাজহারুল ইসলাম তাগাদ (২৫)। তিনি পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এদিকে পূর্বজুড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ জাকারিয়া শিবলু আটক যুবদল নেতার পদবি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাজহারুল ইসলাম তাগাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

তবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা দাবি করেন, জেলা কমিটি ইতোমধ্যে ওই ইউনিয়ন কমিটিকে অবৈধ ঘোষণা করেছে।

এ বিষয়ে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর